Wednesday, June 19, 2019

বোরহানউদ্দিনে জেলেদের মাঝে কোস্ট ট্রাস্ট এর ছাগল বিতরণ ও ভ্যাকসিন ক্যাম্প






বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও উপকূলীয় এলাকার জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এইচ.সি.জি ৭০ জেলে সদস্যদের মাঝে ছাগল ও ক্রিমি নাশক ও অন্যান্য রোগের ঔষধ বিতরণ  করেছে কোস্ট ট্রাস্ট ভোলা শাখা ৷
বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা কোস্ট ট্রাস্ট অফিসের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন ৷ এ সময় তিনি ছাগল পালন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে সদস্যদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ৷
এসময় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন মহিলা কলেজের অর্থনীতি প্রভাষক মনিরুজ্জামান এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর  সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ ৷ তিনি ছাগল পালন, এর যথাযত যত্ন, সঠিক চিকৎসা ও রক্ষনাবেক্ষন  সর্ম্পকে সদস্যদেরকে অবহিত করেন ৷
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র সিএম মোঃ অাবদুল্লাহ, মোঃ মমিন উদ্দিন সহ সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও ৭০ জন এইচ সি জি সদস্য ৷
উল্লেখ্য, ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কর্যক্রম পরিচালনা কার হয়।

Saturday, June 15, 2019

মোঃ আঃ কুদদূস এর"চাঁদের বুড়ি"








কখনো তোমার বিশালতা দেখি
আবার কখনো দেখি উদারতা
কখনো তোমাতে নিরন্তর নিমগ্ন হই
কখনো চাতকের মতো তাকিয়ে রই
ভালোবাসার এ কী অদ্ভূত আচরণ?
কাছে পেলে নিজেকে হারাই,
দূরে গেলে কল্পনার তুলিতে
বিশালতার অনুপম অনুলিপি আঁকি।

কখনো মায়াবী হাসি দেখি,
আবার কখনো দেখি নির্লীপ্ত চাহনি
কখনো চাহনির ব্যাগ্রতায় অচেতন হই
কখনো অনুপম অনুভবে অপলক রই
অধরা ভালোবাসা দৃষ্টি জুড়ে দৃশ্যমান-
দৃষ্টির সন্নিকটে সৃষ্টি করি,
অপূর্ব ঐক্যের নিরন্তর নিমন্ত্রণ
কবে আবার বিশালতায় হারাবে এই মন।

কখনো আঁধার রাতে চাঁদ দেখি,
আবার কখনো দেখি চাঁদের হাসি
কখনো সুখের লাগি স্নিগ্ধ চাঁদ খুঁজি
ভাবি, চাঁদের বুড়ি মুক্তি পেল এই বুঝি
কখনো মেঘের ডানায় তাকিয়ে থাকি-
চাঁদকে ছোঁয়ার আক্ষেপে।
যদিও চাঁদ দূরে যায় নিরবধি
তবুও ঐ চাঁদের বুড়িকে বড্ড ভালোবাসি।

Wednesday, June 12, 2019

প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে তজুমদ্দিনে টিকাদান কর্মসূচী





নিজস্ব প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় গবাদি পশু সুরক্ষায় ও প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচী ও বিনা মূল্যে গরু,ছাগল, হাঁস মুরগির ক্রিমি নাশক ও বিভিন্ন রোগের ঔষাধ প্রদান করেছে কোস্ট ট্রাস্ট ভোলা শাখা ৷
বুধবার (১২ জুন) সকাল ৭টায় ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি গ্রামের দক্ষিন চাপরি সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয় ৷ এসময় ২০০ গরু,ছাগল ও হাঁস-মুরগিকে বিনা মূল্য রোগ প্রতিরোধক টিকার পাশাপাশি ক্রিমি নাশক ও ভিবিন্ন রোগ প্রতিরোধক ঔষাধ প্রদান করা হয় ৷
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার উপস্থিত থেকে টিকা ও ঔষাধ প্রদান করেন ৷ এবং গরু,ছাগল ও হাঁস মুরগিসহ গৃহ পালিত পশুর স্বাস্থ্য সুরক্ষা, সঠিক নিয়মে লালন পালন ও যত্ন করতে সঠিক পরামর্শ সহ নানান দিক নির্দেশনা প্রদান করেন তিনি ৷
টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার পূর্বে ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি  মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদেরকে গরু,ছাগল ও হাঁস-মুরগি লালন-পালন, রক্ষনাবেক্ষন ও সঠিক সময়ে তাদের যত্ন ও চিকিৎসা নিতে পরামর্শ প্রদানের পাশাপাশি গবাদি পশু লালন পালন করে সবলম্বী হওয়ার ব্যাপারে নানান পরামর্শ প্রদান করেন তিনি ৷
এছাড়া এ সময়ে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,সি এম শাহীনুর প্রমুখসহ অন্যান্য সদস্য গন।

তজুমদ্দিনে জেলেদের মাঝে ছাগল বিতরণ






ভোলা প্রতিনিধিঃ বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ও উপকূলীয় এলাকার লোকদের সাবলম্বি করতে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি গ্রামে এইচ.সি.জি ৮৪ জেলে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেছে কোস্ট ট্রাষ্ট ভোলা শাখা ৷

বুধবার (১২ জুন) দুপুর ১২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে একসাথে ৮৪ জেলে পরিবারকে ছাগল প্রদান করা হয় ৷
ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় প্রধান অথিতি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার ও  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন ৷
এছাড়া এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,সি এম শাহীনুর প্রমুখসহ ৮৪ জন এইচ সি জি সদস্যবৃন্দ।
এর পূর্বে ছাগল পালন, এর যথাযত যত্ন ও রক্ষনাবেক্ষন  সর্ম্পকে সদস্যদেরকে অবহিত ও পরামর্শ প্রদান করেন  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ৷

Thursday, June 6, 2019

সাংবাদিক গোলাম মাহমুদ শাওন এর মায়ের জানাযা সম্পন্ন






বোরহানউদ্দিন প্রতিনিধি: দৈনিক আমার সময় এর ভোলা জেলা প্রতিনিধি ও আলোকিত বরিশাল এর বোরহানউদ্দিন প্রতিনিধি গোলাম মাহমুদ শাওন এর মা ও ২নং সাচড়া ইউনিয়ন'র সচিব মাইনুদ্দিন এর স্ত্রী মেহেরুন নেছা (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহির রাজিউন)৷

বুধবার (৫ জুন) ভোর রাত ৫টার সময় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি ৷
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় চৌধুরী বাড়ী ঈদগাহ মাঠে জানাযা শেষে মসজিদের পাশে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয় ৷

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারেকে সমবেদনা জানিয়েছেন, সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা, বোরহানউদ্দিন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, তার কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও এলাকাবাসী ৷
উল্লেখ্য মৃত্যুর পূর্বে তিনি ৪৬ নং বোরহানউদ্দিন চৌধুরী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ৷

Tuesday, June 4, 2019

কবি মোঃ আঃ কুদদূস'র"ঈদ মোবারক"






ঈদ মোবারক, ঈদ মোবারক
কণ্ঠে সবার একই সুর
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়
ফিনফিনে ঐ বহুদূর।

ছোট বড় সবার মুখে
হাসি খুশি বহমান
বছর শেষে আসল ফিরে
ঈদুল ফিতর-মেহমান।

ঈদ মোবারক, ঈদ মোবারক
সালামি চায় শিশুরা
নতুন টাকার নতুন নোটে
বহে খুশির ফোয়ারা।

কোলাকুলি আর আনন্দে
মেতে ওঠে সকলে
সবার মুখে হাসি থাকে
দিন গড়িয়ে বিকেলে।

ঈদ মোবারক, ঈদ মোবারক
খাওয়া দাওয়ার পড়ছে ধুম
পরবে সবাই নতুন পোশাক
সেই আহ্লাদে নাই যে ঘুম।

শহর গ্রাম-সব জায়গাতে
চলছে ছুটে শিশুর দল
সারাদিনই ঘোরাঘুরি
হচ্ছে যে তাই কোলাহল।

ঈদ মোবারক, ঈদ মোবারক
ধনী গরীব এক কাতার
উঁচু নীচু নাই ভেদাভেদ
ভালোবাসা বেশুমার।

সমাজটা আজ ভরে গেছে
সুখের নীরব বাতাসে
রহমত, বরকত, মাগফিরাত
আসছে মোদের সকাশে।

ঈদ মোবারক, ঈদ মোবারক
ভালোবাসার শুভদিন
দুঃখরা সব পালিয়ে গেছে
জীবনটা তাই অমলিন।

আজকে যেমন মিলেমিশে
হেসে-খেলে কাটছে দিন
এই সমাজের দিনগুলো সব
হয় না কেন বেশ রঙিন?


৪ জুন ২০১৯
ঢাকা।

Saturday, June 1, 2019

ঈদ উপহার হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ







নিজস্ব প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায়   উপকূলীয় নিবন্ধিত জেলেদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয় ৷

শনিবার (১ জুন) সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা এ কার্যক্রমের উদ্ধোধন করেন ।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জানান,সরকার ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেন। এ সময় উপকূলীয় ৪২টি উপজেলার সকল নিবন্ধিত জেলেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার স্বরুপ ভিজিএফ প্রকল্প গ্রহন করেন। এ কার্যক্রমের আওতায় বোরহানউদ্দিন পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১৮হাজার ১শত ৯১জন জেলেদের মাঝে ৭২৭.২৭ মেট্রিকটন চাল বরাদ্ধ হয়।শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গংগাপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।ঈদের আগেই সকল ইউনিয়নের জেলেদের মাঝে বরাদ্ধকৃত চাল বিরতণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকতা মোছা খালেদা খাতুন রেখা জানান,ঈদের আগে সকল জেলেদের মাঝে চাল প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নিদ্দেশনা চেয়ারম্যানদের কাছে পৌছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো.রফিকুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন,গংগাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম রিয়াজ ,পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার প্রমুখ